রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আ’লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় একাধিক নেতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

Sayed-Ashraful

স্টাফ রিপোর্টারঃ
ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। কার্যনির্বাহী সংসদ (কেন্দ্রীয় কমিটি) থেকে কারা কারা বাদ পড়ছেন, নতুন কারা কারা ঢুকছেন? সাধারণ সম্পাদক পদে কি পরিবর্তন আসছে, নাকি বর্তমান সাধারণ সম্পাদকই বহাল থাকছেন?, রদবদল হলে কে হচ্ছেন দলের নতুন সাধারণ সম্পাদক? এসব আলোচনা এখন নেতাকর্মীদের মুখে মুখে। আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পদ সংখ্যা অপরিবর্তিত রেখে বিভিন্ন পদে ব্যাপক রদবদল ও চমক থাকছে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।

43b7c6e9ab3d44d3194b2dc7f97bd4ef-06-04-39
এছাড়াও এবারের সম্মেলনে আওয়ামী লীগে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর মধ্যে আলোচনা রয়েছে। বর্তমানে কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এমন জায়গা থেকে কেউ কেউ বাদ পড়তে পারেন। আবার দলের তরুণদের মধ্য থেকে নতুন নেতৃত্ব আনা হতে পারে। দলের গঠনতন্ত্রেও কিছু সংশোধনী বা সংযোজন আসতে পারে।

obaidul-quader20160104130105
সম্মেলনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ সম্পাদক পদ। বর্তমান সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামই পুনরায় এ পদে থাকছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবর্তিত হলে এ পদের জন্য আগ্রহী কয়েকজনের নামও উচ্চারিত হচ্ছে। তারা সাধারণ সম্পাদক পদে যেতে তৎপরও হয়ে উঠেছেন। এ পদের জন্য নিজেদেরকে যোগ্য হিসেবে তুলে ধরতে তারা বিভিন্নভাবে সংগঠনের ভেতরে বাইরে তৎপর রয়েছেন।

সেক্ষেত্রে এ পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি