১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোখলেসুর রহমান, পিবিজিএম এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক ভোর ০৪.০০ ঘটিকায় ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অন্তর্গত আমানগন্ডা বিওপি‘র “আমানগন্ডা” নামক স্থান হতে ভারতীয় ১০ কেজি গাঁজা, ১৪৯ বোতল ফেন্সিডিল, ০৫ বোতল বিয়ার এবং ০১ বোতল হুইস্কি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। এছাড়াও অন্যান্য বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ১৩৭ বোতল, গাঁজা- ২২ কেজি, টার্গেট ট্যাবলেট- ১০০০ টি, শাড়ী- ১৩৯ টি, আতশবাজি- ১০০ প্যাকেট এবং ০১ টি সিএনজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১৮,০১,৫০০/- (আঠার লক্ষ এক হাজার পাঁচশত) টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।

















































