রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মার্চের মধ্যেই কুমিল্লা বিভাগ !


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

index
বিশেষ প্রতিনিধিঃ
চলতি বছরের আগামী মার্চ মাসের মধ্যেই বিভাগ হতে যাচ্ছে কুমিল্লা ও ফরিদপুর। একটি বিশ্বস্থ সূত্র এমন দাবি করেছে। সেই প্রক্রিয়াই কাজ এগুচ্ছে। ফেনী ও নোয়াখালীর জন্যই মূলত কুমিল্লা বিভাগ ঘোষণায় বিলম্ব হচ্ছে। তবে একটি সূত্র জানায়, ফেনী ও নোয়াখালীকে বাদ দিয়ে অথবা ছয় জেলা নিয়ে অচিরেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে।

এদিকে আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে (কার্যনির্বাহী সংসদ) নতুন কিছু পদও সৃষ্টি হতে পারে। বর্তমানে সাত বিভাগে একজন করে সাতটি সাংগঠনিক সম্পাদকের পদ রয়েছে। ময়মনসিংহ বিভাগ ঘোষণা হয়েছে, বিভাগ হতে যাচ্ছে ফরিদপুর ও কুমিল্লাও। নতুন এ তিন বিভাগের জন্য আরও তিনজন সাংগঠনিক সম্পাদকের পদ বৃদ্ধি করে ১০টি করা হবে। নতুন সাংগাঠনিক পদ সৃষ্টির প্রক্রিয়াটি বিভাগ হওয়ারই আলামত বহন করছে।

নতুন তিন বিভাগ ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লাও বিভাগীয় শহর মহানগরের মর্যাদা পাবে। এ পাঁচ মহানগরের আলাদা কমিটি হলে সেগুলো সাংগঠনিক জেলার মর্যাদা পাবে। এর ফলে বর্তমান ৭৩ সাংগঠনিক জেলা বেড়ে ৭৮টি সাংগঠনিক জেলায় উন্নীত হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি