শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিজিবি’র অভিযানে ১০০০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৬

10কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোখলেসুর রহমান, পিবিজিএম এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (২৬ জানুয়ারি) ভোর ০৫.০০ ঘটিকায় হাবিলদার মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত আমানগন্ডা বিওপি‘র এলাকাধীন “সালুকিয়া” নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০০০ বোতল “ভারতীয় ফেন্সিডিল” এবং ১০ কেজি “গাঁজা” মালিকবিহীন অবস্থায় আটক করা হয় যার আনুমানিক মূল্য ৪,৩৫,০০০/- (চার লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা। আটককৃত ফেন্সিডিল এবং গাঁজা সমূহ কুমিল্লা “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে” জমা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি