রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মামলা বাতিল চেয়ে তারেকের শাশুড়ির রিট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৬

71c1fc1f327ebc3a7bb61a9ef2154c4e--400x286
ডেস্ক রিপোর্টঃ

সম্পদের হিসাব না দেওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রিট আবেদনে সম্পদের হিসাব বিবরণী চেয়ে দেওয়া নোটিশ বাতিল করে পুনরায় নোটিশ দেওয়া, এ বিষয়ে করা মামলা স্থগিত ও বাতিল চেয়েছেন ইকবাল মান্দ বানু।

এর আগে সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু।

এর বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার তদন্ত শেষে গত ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদনের পর ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি