শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা জিলা স্কুলের ৮৯ ব্যাচের ইফতেখারুল হক নাহিন আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৬

12631449_1008710205866782_585622109989686323_n
মাহবুব আলম বাবুঃ

কুমিল্লা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক ফয়জুল হকের কনিষ্ঠ ছেলে জিলা স্কুলের ৮৯-তম ব্যাচের ইফতেখারুল হক নাহিন (৪২) গত বুধবার রাত সাড়ে ১০ টায় নগরীর মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে—রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবত ডায়াবেটিস রোগে ভুগছিলেন এবং শেষ দিকে তার শরীরের পটাশিয়ামের স্বল্পতা দেখা দেয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী , মা, দুই ভাই, এক বোনসহ অসংখ্য গুনগ্রাহী ও বন্ধুবান্ধব রেখে গেছেন। তার বড় ভাই মহানগর যুবলীগ নেতা তারিকুল হক । নাহিনের মৃত্যু সংবাদ পেয়ে তার জিলা স্কুলের ৮৯-তম ব্যাচের বন্ধুরা নগরীর পুরাতন চৌধুরীপাড়ার ইসলামপুর রোডের বাসায় ভিড় জমায় এবং কান্নায় ভেঙ্গে পড়েন।

12647153_1008710222533447_2876166608584992046_n 12647051_1008710252533444_4026284794377939761_n

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কুমিল্লা নগরীর বিভিন্ন রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং তার সহপাঠি-বন্ধুবান্ধবরা অংশগ্রহণ করে। নাহিনের দ্বিতীয় নামাজের জানাজা তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার পাচঁড়া গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। নাহিনের মৃত্যুতে তার ৮৯ ব্যাচের বন্ধুরা এবং কুমিল্লার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি