
প্রেস বিজ্ঞপ্তিঃ
কুমিল্লার জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে ২৮ জানুয়ারী বরুড়া উপজেলার ভৌওরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বরুড়ার সহকারী শিক্ষা অফিসার মো: মনিরুল ইসলাস পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিনিয়ির তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর । বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সহকারী তথ্য অফিসার মো: মনির হোসেন । আরো বক্তব্য রাখেন মো: আবদুল হক, সাধারন সম্পাদক, শিক্ষক সমিতি, বরুড়া, মো: সোলেমান শেঠ, প্রধান শিক্ষক, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিমাংশু চন্দ্র দাস, প্রাধান শিক্ষক, ভৌওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মো: মাহিন তালুকদার। মহিলা সমাবেশে বক্তাগণ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০০৯ সন থেকে উন্নয়নের মহাসড়কে দ্রুতবেগে চলতে শুরু করেছে, যার লক্ষ্য হলো ২০২১ সনে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সনে উন্নত দেশে পরিনত হওয়া। বাংলাদেশ ইতিমধ্যে নিন্মমধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। দারিদ্র বিমোচন এবং শিশু ও মাতৃমৃত্যুর হারসহ বিভিন্ন ক্ষেত্রে সহশ্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গত ১ জানুয়ারী প্রত্যেক স্কুলে ছাত্র-ছাত্রীদের হাতে সরকার নতুন বই পৌছে দিয়েছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্বের দেশ। বক্তাগণ মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও যৌন হয়রানিকে না বলার এবং উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। মহিলা সমাবেশের শুরুতে সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ই-মেইলে ছবি আছে

















































