শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১৮ বছর পর কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতিসভা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৬

chandina awamilig news pic

স্টাফ রিপোর্টার।
দীর্ঘ প্রায় ১৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্মেলন। ১৯৯৩ সালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের কমিটি গঠনের পর ১৯৯৮ সালে দ্বিতীয় বারের মত কমিটি পুর্নগঠণ করা হয়।
ওই কমিটিতে প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পিকে সভাপতি ও মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
২০০১ সালে অধ্যাপক আলী আশরাফ এম.পি কেন্দ্রিয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়। নিয়মানুযায়ী ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল সরকারকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
সংগঠনের বিধি মোতাবেক প্রতি তিন বছর পর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি পুর্ণগঠনের কথা থাকলেও সঠিক নেতৃত্বের অভাবে কুমিল্লা জেলা আওয়ামীলীগ অনেকটাই ঝিমিয়ে পড়ে। কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বিভিন্ন সভা-সমাবেশসহ দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণ করায় সাধারণ সম্পাদক পদটি ছাড়া উত্তর জেলা আওয়ামীলীগের আর কোন নেতার অস্তিত্বে খুঁজে পাওয়া যায়নি।
আর ১৫ বছর যাবৎ আব্দুল আউয়াল সরকার ভারপ্রাপ্ত সভাপতির ভারে ন্যুয়ে পড়ছে। সাথে সাথে বার্ধক্যজনিত সমস্যায়ও যেন যথাযথভাবে সভাপতির দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়েছেন।
পরবর্তীতে কেন্দ্রিয় আওয়ামীলীগের নির্দেশে নড়ে উঠে কুমিল্লা জেলা আওয়ামীলীগ। আওয়াজ উঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের।
সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে কুমিল্লা উত্তর জেলার সাতটি উপজেলার নেতৃবৃন্দ বিভিন্ন পদ-পদবী পাওয়ার প্রত্যাশায় দলীয় হাইকমান্ডে জোর লবিং চালিয়ে যাচ্ছে। আর সম্মেলন সফল করতে সিনিয়র নেতৃবৃন্দও হিসাব-নিকাশ কষতে শুরু করেছে।
শুক্রবার সকালে কুমিল্লা উত্তর জেলার সদর দপ্তর চান্দিনায় প্রস্তুতি সভা করেছে কুমিল্লা জেলা আওয়ামীলীগ। চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অংশ নেন সাতটি উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সম্পাদক হুমায়ূন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বাদল রায়, সদস্য ইউসুফ জামিল বাবু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, সদস্য চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, হোমনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম, চান্দিনা পৌর মেয়র মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ূন কবির প্রমুখ।
এসময় অধ্যাপক আলী আশরাফ এমপিকে চেয়ারম্যান ও জাহাঙ্গির আলম সরকারকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি