স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামে ২ সন্তানের জননীকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে আতœহত্যার প্রচারণার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩০ জানুয়ারী) নিহত গৃহবধুর লাশ ময়না তদন্ত শেষে বুড়িচং থানা পুলিশ তার আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করে।
নিহত গৃহ বধুর পিতা ছায়েদ আলী ও ইউপি মেম্বার আবু নাসের শামীম জানান, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কুসুমপুর গ্রামের আবদুল মতিনের ছেলে সুমন মিয়া (৩০) এর সাথে একই উপজেলার ময়নামতি ইউনিয়নের সমেষপুর গ্রামের ছায়েদ আলীর মেয়ে জুলেখা খাতুন (২৩) এর বিয়ে হয় বিগত ৫ বছর পূর্বে। বিয়ের সময় জুলেখার পিতা তার মেয়ের জামাই সুমন মিয়াকে যৌতুক বাবদ নগদ ৭০ হাজার টাকা, প্রায় দেড় ভরি স্বর্ণালংকার দেয়। বিয়ের পর তাদের সংসারে ২টি পুত্র সন্তান জন্ম্গ্রহণ করে। ১ম সন্তানের নাম রাকিব (৪), ২য় সন্তানের নাম সাকিব (১১২ ) । বিয়ের পর থেকে জুলেখাকে যৌতুকের দাবীতে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করে আসত। এদিকে জুলেখার পিতা ও তার ভাইয়েরা নিতান্তই হত দরিদ্র। তাই নিরবে মুখবুজে স্বামীর নির্যাতন সহ্য করে নিত। ইতিমধ্যে তার স্বামী সুমন মিয়া শারীরিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এবিষয়টি জুলেখা তার গ্রামের ইউপি মেম্বার আবু নাসের শামীম ও তার পিতাসহ আত্মীয়-স্বজনদের জানায়। গত কোরবানীর ঈদে জুলেখার পিতা ও গ্রামবাসী তার ভবিষ্যত সুখের চিন্তা-ভাবনা করে গ্রামবাসীর কোরবানী দেওয়া পশুর চামড়ার টাকা উত্তোলণ করে প্রায় ২০ হাজার টাকা সুমন মিয়াকে দেয়। এরপর গত ২/৩ মাস পূর্ব হতে সুমন মিয়া বিদেশ যাওয়ার জন্য পুনরায় জুলেখাকে তার বাবার বাড়ী থেকে ২ লক্ষ টাকা এনে দেওয়ার চাপ সৃষ্টি করে। এই টাকার জন্য প্রায়ই তাকে শারীরিক নির্যাতন চালিয়ে আসত। গত শুক্রবার (২০ জানুয়ারী) সকালে তার চাহিদার ২ লক্ষ টাকা এনে দেওয়ার জন্য জুলেখাকে চাপ সৃষ্টি করলে সে অপারগতা প্রকাশ করে। তখন জুলেখার শ্বশুর আবদুল মতিন (৫৫), শাশুড়ি মততাজ (৪৫), ভাসুর রিপন (৩৫) মিলে তাকে মারধর করে হত্যা করে। জুলেখার মৃত্যু নিশ্চিত হলে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারণা করে। এই খবর পেয়ে জুলেখার বড় ভাই আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে দেখে তার বোনের মৃত দেহ বেওয়ারিশ লাশের মত গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের উপর ফেলে রাখে। তখন আক্তার উত্তেজিত হয়ে জানতে চাইলে সুমন মিয়া, তার ভাই ও পিতা তাকে মারধর করে তাড়িয়ে দেয়।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশাদুজ্জামান খবর পেয়ে লাশ উদ্ধার করে। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে জুলেখার লাশ তার পিতার নিকট হস্তান্তর করে।
দেবপুর পুলিশ ফঁাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান জানান ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বুড়িচং থানার ইন্সপেক্টর সাফি খান জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


















































