রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২৬ বছর পর বাদ পড়লেন খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৬

4A515FBE-EE88-45D3-8065-2F471D73B584_cx0_cy13_cw0_mw1024_s_n_r17

স্টাফ রিপোর্টারঃ

প্রায় ২৬ বছর পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইবি) কনভেনশনে অতিথির তালিকা থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আইইবি’তে প্রচলিত বিধান অনুযায়ী এর কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনী অধিবেশনে বিরোধী দলীয় নেত্রী প্রধান অতিথি হয়ে থাকেন। বিগত ৯১ সাল থেকেই তিনি কোনো একটি অনুষ্ঠানে থাকতেন। কিন্তু এবার অনুষ্ঠেয় ৫৬তম কনভেনশনে তার ব্যতিক্রম হলো। দশম সংসদ নির্বাচনে অংশ না নেয়ায় বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবার অতিথি হচ্ছেন। এবারই প্রথম তিনি এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন। ৭ জানুয়ারি বিকেল ৩ টায় সমাপনী অধিবেশনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আইইবি সূত্র জানিয়েছে, কনভেনশনে দেশ বিদেশের প্রায় ৫০০০ প্রকৌশলী অংশ নেবেন। কনভেনশনে বিভিন্ন সেশনে কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলোর মূল প্রতিপাদ্য বিষয় থাকবে টেকসই উন্নয়ন।

আইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর জানিয়েছেন, কনভেনশন সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে দেশ-বিদেশের বিপুল সংখ্যক প্রকৌশলী কনভেনশনে অংশগ্রহণের জন্য নিজের নাম তালিকাভুক্ত করেছেন। তিনি প্রচলিত প্রথা অনুযায়ী বেগম রওশন এরশাদকে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি