শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে বাসচাপায় শিশু নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৬

1820131105171200

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬) এক শিশু নিহত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বেলা সোয়া ১২টায় উপজেলার রঘুপুর এলাকা রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিশু রাস্তা পারাপারের সময় কুমিল্লার চকবাজার থেকে কাশিনগরগামী বিজলী সুপার বাসের নিচে চাপায় পড়ে নিহত হয়। পরে স্থানীয় লোকজন বাসসহ চালককে আটক করে।

তবে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল  জানান, এ বিষয়ে এখনো তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে পরে জানাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি