ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দর্শারপাড় এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মেরিনা নকরেক (১৬) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মেরিনার বড় বোন প্রভাতী নকরেক জানায়, মেরিনা হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল। ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ঐ স্থানে আকস্মিক অটোরিকশার চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। চালক দ্রুত অটোরিকশা থামিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
নিহত মেরিনা উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের আাদিবাসী গণক মাঝির মেয়ে ।


























































