শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বৈদেশিক ও কর্মসংস্থান নীতিমালা নিয়ে বিশ্লেষকদের উদ্বেগ


বৈদেশিক ও কর্মসংস্থান নীতিমালা নিয়ে বিশ্লেষকদের উদ্বেগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৬

vlcsnap-2016-02-01-17h55m56s284
ডেস্ক রিপোর্টঃ

২০১৬ সালের বৈদেশিক ও কর্মসংস্থান নীতিমালায় গুরুত্ব পেয়েছে প্রবাসীদের অধিকারও সুরক্ষার বিষয়। নীতিমালাটিকে সময়োপযোগী বলা হলেও কিছু দুর্বল দিক চিহ্নিত করেছেন বিশ্লেষকরা।

তারা বলেছেন, সুবিধা দেয়ার ক্ষেত্রে প্রবাসী নাগরিকও শ্রমিকদেরকে এক কাতারে রাখা হয়েছে। এছাড়া প্রতারক চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে তার সুস্পষ্ট উল্লেখ করা হয়নি।

বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিকের সংখ্যা প্রায় ৮ কোটি। প্রতি বছর এর সাথে যোগ হচ্ছে গড়ে ৫ লাখ। অর্থনীতিতে এদের অবদান অপরিসীম। অথচ এই শ্রমিকরাই বিদেশ যাওয়ার সময় শিকার হন নানা হয়রানির। এসব বিষয় মাথায় নিয়ে প্রবাসী শ্রমিকদের কল্যাণে প্রণয়ন হয়েছে নতুন নীতিমালা। বলা হচ্ছে এর মাধ্যমে সুরক্ষা দেয়া হবে ওই সব শ্রমিকের। দেয়া হবে সামাজিক মর্যদা ও অধিকার।

২০১৬ সালের প্রবাসীকল্যাণও বৈদেশিক কর্মসংস্থান নীতিতে বলা হয়েছে:-

নিরাপদ অভিবাসন উৎসাহিত এবং নিশ্চিত করা।
অভিবাসীকর্মীও তাদের পরিবারের সদস্যদের অধিকারের সুরক্ষা।
অভিবাসী কর্মীদের সুযোগ-সুবিধাও কল্যাণ নিশ্চিত করা।
নারী কর্মীদের শ্রম অভিবাসন।
জাতীয় উন্নয়নের সাথে শ্রম অভিবাসনকে সম্পৃক্ত করা।
শ্রম অভিবাসন খাতে সুশাসন নিশ্চিত করা।

এসব উদ্যোগ ইতিবাচক হলেও বাস্তবায়নের বিষয়টি পরিস্কার নয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

তবে প্রবাসীকল্যাণ মন্ত্রী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, দেশে কিংবা বিদেশে প্রতারণার শিকার শ্রমিককে দেয়া হবে সব ধরণের সহায়তা। যে সব শ্রমিক নতুন করে যাবে তার বেতন ভাতা, কাজও অন্যান্য সুবিধাদি আগে আমরা দেখে নেব। সে যদি কোন প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। তাহলে কড়াকড়ি পদক্ষেপ নেয়া হবে এবং তার লাইসেন্স বাতিল করা হবে। প্রবাসীরা যেন সংশ্লিষ্ট দেশের শ্রম আইনের সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

নীতিমালা সম্পর্কে রামরুর চেয়ারপার্সন ড.তাসনিম আরেফা সিদ্দীকি বলেন, প্রবাসে নিগৃহিত হলে সরকার কি করবেন, কিভাবে তার অধিকার নিশ্চিত করবেন, এ বিষয়ে কোন উল্লেখ করা হয়নি। অধিকার দিতে হবে বলে অনেক বড় বড় কথা আছে কিন্তু অধিকারকে নিশ্চিত করা হয়নি। যে জায়গাগুলোতে সঠিক পরিবর্তন আনা দরকার ছিল সেগুলো ধরা হয়নি।

তিনি আরো বলেন, ২০০৬ সালের বৈদেশিকও কর্মসংস্থান নীতিমালার চাইতে এটা আরো বৃহৎ হলেও বাস্তবতায় এটা সেই নীতিমালার চেয়ে বেশি কিছু শ্রমিককে দেয়নি।

ইউল্যাবের সহযোগী অধ্যাপক ড. জালাল উদ্দীন শিকদার বলেন, যার যার মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়েছে, কোন মন্ত্রণালয় কি কাজ করবে, কিন্তু এগুলোকে আমরা কি একটা ছাদের নিচে আনতে পারিনা?

বৈধ এবং নিরাপদ অভিবাসনের কথা বলা হলেও প্রতারণা ঠেকাতে রিক্রুটিং এজেন্সি বা দালালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে তার উল্লেখ নেই নতুন নীতিমালায়। প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি