গাজীপুরের বোর্ড বাজারের ম্যাট্রিক্স সোয়েটার কারখানায় আগুন এখনও নিয়ন্ত্রনে আসেনি। আগুণ নিযন্ত্রনে ফায়ার সাভিসের ১২ টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন দমকল কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
কারখানাটি ঢাকা ময়মনসিংহ মহাসরকের পাশে হওয়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এজন্য দীর্ঘ যানজটের সৃণ্টি হয়েছে।
আগ্নিকান্ডে সুত্রপাত হয় সকাল ৭টা ৩০ মিনিটে। কারখানার সাত তলায় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুরের ফায়ার সাভিসের উপ-পরিচালক আখিতারুজ্জামান লিটন জানিয়েছেন, আগুন লাগার সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনাটি সকালের দিকে ঘটার কারণে এখনে পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।


























































