শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোনো বাংলাদেশি ওমরাহ ভিসা পায়নি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৬

hoj

ডেস্ক রিপোর্টঃ

গত বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব ২০ লাখ ১৮ হাজার ২শ ওমরাহ ভিসা ইস্যু করেছে।

হজ মন্ত্রণালয় আরব নিউজকে জানিয়েছে, এর মধ্যে ১০ লাখ ৮০ হাজার হাজী সৌদিতে পৌঁছে গেছে। আরও পাঁচ লাখ হাজী পৌঁছার পথে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে তারা পৌঁছে যাবে। তাদের মধ্যে চার লাখ ৫৫ হাজার মিসরীয় এবং তিন লাখ ৩৩ হাজার পাকিস্তানী। বর্তমান ওমরাহ হজের সময় ইয়েমেন, তিউনিশিয়া ও বাংলাদেশের নাগরিকদের জন্য যেহেতু কোনো ভিসা ইস্যু করা হয়নি সেহেতু তারা তালিকা থেকে বাদ পড়েছেন। অথচ গত ওমরাহ হজে এসব দেশই ছিল তালিকার শীর্ষে। তখন এক লাখ বাংলাদেশী, ১২ হাজার তিউনিশিয়ান এবং ৩০ হাজার ইয়েমেনী ওমরাহ পালন করেছিল।

হজ ও ওমরাহ কমিটির প্রধান মারওয়ান শাবান বলেছেন, ‘ওমরাহ হজে এখন হাজীর সংখ্যা কমে যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় গত বছরই হাজী কমেছে আড়াই লাখ।’

তিনি বলেন, ‘হাজীর সংখ্যা কমে যাওয়ার কারণ হলো বিশ্বের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিসহ মানুষের অর্থনৈতিক অবস্থা নি¤œগামী হওয়া, লেন-দেনে ভাটা পড়া এবং আঞ্চলিক অস্থিতিশীলতা।’

মারওয়ান শাবান মনে করেন, আগামী রমজান মাসে আবার হাজীর সংখ্যা বেড়ে যাবে। এজন্য মন্ত্রণালয়কে হাজীদের নিরাপদে থাকার আয়োজন করতে হবে। তিনি আশা করেন ওমরাহ হজের সময় সংখ্যাগুরু হাজীকে সংকুলান দেওয়ার আয়োজন নিশ্চিত হয়ে যাবে কম সময়ের মধ্যেই।

হাজীদের সুযোগ সুবিধা দেওয়ার কাজে নিয়োজিত ওয়ালিদ আবু সাবা বলেছেন, গত বছরের চাইতে এখন সময় খুব খারাপ।

তিনি বলেন, ‘মক্কায় হারাম শরীফের সম্প্রসারণ ও উন্নয়ন সম্পন্ন হয়ে গেলে অতীতের সব ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি