রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরিচয়পত্র বিড়ম্বনায় থমকে আছে জনজীবন!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৬

national_id_card_12526-400x266

ডেস্ক রিপোর্টঃ

দেশের মানুষকে এখনও জাতীয় পরিচয়পত্র পেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। স্মার্টকার্ড হাতে পাওয়া যায়নি। আর এই কার্ড কবে নাগাদ জনগণের হাতে পৌঁছবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না সংশ্লিষ্ট বিভাগ।

ভোটার তলিকায় নাম ওঠার পর জাতীয় পরিচয়পত্র পাবেন ভোটাররা, কথা ছিল এমনটাই। তবে প্রথমবারেই ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হবে বলে জানানো হলেও ২০১৪ সালে ৪৭ লাখ ভোটারকে দেয়া হয়নি জাতীয় পরিচয়পত্র। এতে নানা হয়রানিতে পড়তে হয়েছে নাগরিকদের।

ভুক্তভোগিরা বলেন, আমাদের চাকরি নিতে গেলে এই কার্ড দরকার, সিম নিবন্ধন করতে কার্ড দরকার। কিন্তু আমরা সঠিক সময়ে কার্ড হাতে পাই না। এতে নানা ভোগান্তিতে পড়তে হয়।

তারা আরও বলেন, দেশের বাইরে গেলে পাসপোর্ট ভিসা করতে কার্ড দরকার তা সঠিক সময়ে পাই না।

এর সঙ্গে যুক্ত হয়েছে ২০১৫ সালে হালনাগাদ হওয়া আরও ৪৪ লাখের বেশি ভোটার। সব মিলিয়ে প্রায় ১০ কোটি। গত বছর এই স্মার্টকার্ড ভোটারদের হাতে পৌঁছে দেয়ার কথা থাকলেও তা এখনও দেয়া হয়নি। তবে কবে হবে তাও জানা নেই এই বিভাগের।

জাতীয় পরিচয় পত্র প্রকল্প পরিচালক সুলতানুজ্জামান মো. সালেহ বলেন, আমরা কথা দিয়ে কথা রাখি না তা ঠিক নয়। খুব শীঘ্রই আমাদের কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা যায়। এ হয়রানির বিষয়টি স্বীকার করেন প্রকল্প পরিচালকও।

সুলতানুজ্জামান আরও বলেন, এখন সমস্যা হচ্ছে আমরা এই কার্ড নিয়ে যাওয়ার পরে এটা গ্রহণ করছে না। এটাকে এখন ভেরিফাই করতে হবে।

রাজধানীর ভোটারদের ৭০ ভাগের বেশি স্মার্টকার্ড তৈরির কাজ শেষ হয়েছে বলে জানান এ বিভাগ। ২০১৭ সালের মধ্যেই ভোটারদের হাতে স্মার্টকার্ড পৌঁছানোর কথা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি