শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাখির মাংস খেয়ে জটিল রোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৬

ডেস্ক রিপোর্টঃ

ভোলায় খাবারে সাথে বিষ মিশিয়ে অতিথি পাখি ধরে বিক্রি করা হচ্ছে বাজারে। এসব পাখির মাংস খেলে কিডনি, লিভারসহ পাকিস্থলীর নানা ধরনের রোগ এবং স্বস্থ্য ঝুঁকির কথাও বলছেন চিকিৎসকরা।

স্থানীয়দের অভিযোগ, এই পাখিগুলো শিকার করা হচ্ছে অবাদে। কিন্তু প্রশাসনের কোন নজরদারি নেই। এ বিষয়ে কথা হয় সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ’র সঙ্গে।

নিজেদের অস্তিত্ব বাঁচাতে শীতের শুরুতেই অতিথি পাখিরা এখানে আসে। কিন্তু এখানে এসেও সেই অস্থিত্ব সংকট, এখন প্রশাসনের কি করা উচিৎ বলে আপনি মনে করেন ?

ফারুক আহমেদ বলেন, এই পাখিগুলো সাইবেরিয়া থেকে শুরু করে অনেক দূর থেকে আমাদের দেশে আসে। এর অর্থনৈতিক মূল্যের চেয়ে পরিবেশগত মূল্য অনেক বেশি। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের আনেক অবদান। প্রতিবছর এই পাখিগুলো শীতের সময় নিধনের শিকার হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা থাকলেও তা কেউ মানে না। আইনে এই ধরনের পাখিগুলোকে শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং সাথে বিধানও দেয়া হয়েছে।

যখন এই পাখিগুলোকে সামনে পাই তখন আর আইনের কথা মনে থাকেনা।

বিষ দিয়ে পাখি মারা আইনে কোন ধরনের আইনের মধ্যে পড়ে ?

ফারুক আহমেদ বলেন, শুধু পাখি মারা নয় আইনটি হচ্ছে বন্য প্রানী নিধন করা। এ আইনের বিভিন্ন ধারা রয়েছে। এটা মারাত্মক অপরাধ। শুধু আইন করা নয় তা বাস্তবে প্রয়োগ করতে হবে। এই যে পাখি নিধন করে তা হোটেলে বিক্রি হচ্ছে এতে মানুষ সরাসরি আক্রান্ত হচ্ছে। দেখা দিচ্ছে নানান ধরনের জটিল রোগ। তারা আমাদের জীববৈচিত্রের পরিচিতি। তাই এদের নিধন করলে আমাদেরই ক্ষতি। এতে আমরা ভবিষ্যতে মারাত্মক ক্ষতির সম্মুখিন হতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি