ডেস্ক রিপোর্ট:
ইউরোপের ক্ষুদ্র রাজতন্ত্রী দেশ লুক্সেমবার্গের সরকার মহাকাশে ছুটে বেড়ানো অ্যাসট্রয়েডে (গ্রহাণু) খনন কাজ শুরু করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে এবং কার্যক্রম শুরু করে দিয়েছে।
সরকার এই কাজের জন্য উপযুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান আর এন্ড ডি টেকনোলজিকে প্রয়োজনীয় যন্ত্র তৈরির ব্যাপারে সমর্থন এবং আরও কিছু প্রতিষ্ঠানে সরাসরি বিনিয়োগ করার কথাও বলেছে।
তাছাড়া গোটা কর্মকা-ে জড়িত কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এ ব্যাপারে একটি আইনগত কাঠামোও দাঁড় করাবে দেশটি। তাদের এই মাইনিং উদ্যোগের উপদেষ্টা হিসেবে রয়েছেন ইউরোপ মহাকাশ সংস্থার সাবের প্রধান জন-জাঁক জরডেইন।
জরডেইন বুধবার সাংবাদিকদের বলেছেন, মহাকাশে খনন এখন আর জুলস ভার্নের উপন্যাসের বৈজ্ঞানিক কল্প কাহিনী থাকবে না। কারণ মহাকাশে ভেসে বেড়ানো গ্রহাণুতে অবতরণ করে এবং খনন করে সেখান থেকে দরকারি উপাদান সংগ্রহের ব্যাপারটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে।
তিনি ইউরোপীয় ইউনিয়নকেও তাড়া দিয়ে এ ব্যাপারে আরও পদক্ষেপ নিতে বলেন। কারণ অনেক মার্কিন কোম্পানি ইতিমধ্যেই মহাকাশে খননের ব্যাপারে কার্যক্রম শুরু করে দিয়েছে। কারণ মহাকাশের এই গ্রহাণুগুলোর ভেতরে রয়েছে দুর্লভ কিছু উপাদান।
মহাকাশ বিষয়ক দুটি নামকরা মার্কিন কোম্পানি ইতিমধ্যেই খননের ব্যাপারে দল গঠন এবং কার্যক্রম শুরু করে দিয়েছে। তাদের উদেশ্য গ্রহাণু খনন করে সেখান থেকে খনিজ পদার্থ বের করে নিয়ে আসা।
এই কাজে মোটেও পিছিয়ে থাকতে রাজি নয় লুক্সেমবার্গ। যে কারণে ইউরোপের মধ্যে তারাই এটা নিয়ে আগে পদক্ষেপ নিতে শুরু করেছে। ক্ষুদে রাষ্ট্র হলেই লুক্সেমবার্গের মহাকাশ বিজ্ঞান এবং কর্মকা-ে তাদের অবস্থান খুবই শক্তিশালী।

























































