শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে মা-ছেলেকে কুপিয়ে হত্যা, আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৬

095203Muder-400x240
ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সূবর্ণচরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালানোর সময় সঞ্জয় নাথা নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। নিহতরা হলেন লাকী রাণী নাথ (২৩) ও তার শিশু ছেলে হরিনাথ (৩)।

শনিবার ভোরে উপজেলার চরভাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দসারত নাথের বাড়িতে এ ঘটনা ঘটে।

চরজব্বর থানার ওসি নিজামুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জানা গেছে, সঞ্জয় নাথ তার স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে সঞ্জয়ের বাবা-মাকেও আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি