মঙ্গলবার,১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মুক্তিযুদ্ধের চেতনা পণ্য হয়ে দাঁড়িয়েছে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৬

 

Imran1-400x225

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনা একটি পণ্য হয়ে দাঁড়িয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এমন মন্তব্য করে ‘মুক্তিযুদ্ধের চেতনার নামেই সব অরাজকতা চলছে। এ নিয়ে ব্যবসা করা হচ্ছে। তবে এই চেতনার মধ্যে কী আছে তা কেউ বলছে না।

শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘মুক্তিযুদ্ধের চেতনা, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িকতা : কোন পথে আমরা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে মুখে ফেনা তুলছে তারাই মূলত চেতনার বিরোধিতা করছে। দেশে আজ সর্বোচ্চ বিচারহীনতা বিরাজমান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলেও মানুষ বিচার পাচ্ছে না।

তিনি বলেন, আজকে অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে দেখানো হচ্ছে এটা একটা প্রতারণার মতো। এখনো এই শাহবাগে অনেক মানুষ রাস্তায় ঘুমাচ্ছে, অথচ তাদেরও মধ্যম আয়ের দেশের একজন হিসেবে দেখানো হচ্ছে।

ইমরান এইচ সরকার বলেন, আগে পাকিস্তান বাংলাদেশ থেকে অর্থ পাচার করতো। কিন্তু এখনো কিছু ধনী লোক, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তারাই হাজার হাজার কোটি টাকা উন্নত দেশগুলোতে পাছার করছে। সেখানে বাড়ি বানাচ্ছে, সম্পদের পাহাড় গড়ে তুলছে। তাহলে, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি