শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নারী ধূমপায়ীর তালিকায় বাংলাদেশ প্রথম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৬

0101-400x283
ডেস্ক রিপোর্টঃ

বিশ্বে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ধূমপান করেন। ক্রোয়েশিয়া ইনস্টিটিউট অব পাবলিক হেলথের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। এ তালিকা অনুযায়ী নারী ধূমপায়ীর ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া।

আর ২২টি দেশের মধ্যে মোট ধূমপায়ীর সংখ্যার ভিত্তিতে ক্রোয়েশিয়ার অবস্থান সপ্তম। এখানে ধূমপায়ীর সংখ্যা ২ কোটি ২০ লাখ। এরপরেই আছে পোল্যান্ড ও রোমানিয়া। তবে ধূমপায়ীর সংখ্যা কমছে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে।

ক্রোয়েশিয়া ইনস্টিটিউট অব পাবলিক হেলথের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ার ১৫ বছরের ঊর্ধ্বে অন্তত ৩১ শতাংশ নাগরিক ধূমপান করেন। এ হিসাবে দিনে প্রত্যেকেই ১৬টি সিগারেট পান করে। এতে মাসে খরচ হয় মাথাপিছু ৭০ ইউরো। ক্রোয়েশিয়ায় শুধু ফুসফুসের ক্যানসারেই মারা যায় ৩ হাজার মানুষ যার প্রধান কারণ ধূমপান।

হেলথ ইনস্টিটিউটের কর্মকর্তা তোমিসøাভ বেনজাক বলেন, ধূমপানের এই প্রবণতা নানা কারণেই বেড়েছে বা বাড়ছে। এখানে বেকারত্ব এবং মানসিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি