শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমি অতীতেও মুক্ত ছিলাম না, এখনো মুক্ত নই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৬

ershad_2534-400x276

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমি অতীতেও মুক্ত ছিলাম না, এখনো মুক্ত নই। সোমবার রাজধানীতে আসন্ন ইউপি ও পৌরসভা নির্বাচন উপলক্ষে দলের তৃণমূল নেতাদের সাথে যৌথ সভায় তিনি এ কথা বলেন।

সংগঠন সম্পর্কে এরশাদ বলেন, আমার যে সন্তান মৃতপ্রায় ছিলো তা আজ জেগে উঠেছে। জাতীয় পার্টিকে নিঃশেষ করার ষড়যন্ত্র অনেক হয়েছে। আমরা নিঃশেষ হইনি। কারণ জনগনের ভালাবাসা আমাদের সঙ্গে রয়েছে।

যারা দল ভাঙ্গেন তাদের অবস্থা কি হয়ছে তা আপনারা দেখেছন। রওশন এরশাদকে ইঙ্গিত করে এরশাদ বলেন, অনেকেই চেষ্টা করেছেন আজকে যেন যৌথ সভায় নেতারা যেন আসতে না পারে। আমাদের কাছে ওদের কোন মূল্য নেই। এজন্য দুঃখিত ও ব্যাথিত হওয়ার প্রয়োজন নেই। তৃণমূলে ওদের কোন অবস্থান নেই। তারা গত দুই বছরেও একটি প্রেসিডিয়াম সভা ডাকতে পারেনি। সংগঠন শক্তিশালী হয়নি। আমার স্থানে ( রওশন) আসতে চান, সেও তো বয়োজোষ্ঠ। কিন্তু আমি তরুণ ও নতুনদের হাতে ক্ষমতা দিতে চাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি