শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না’


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৬

hasina1234_103033-400x235
ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্যের কথা আবারো স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না।

ওসমানি স্মৃতি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাখাতে আমরা অনেক এগিয়ে গিয়েছি। শতবাধা পেরিয়েও আমরা এগিয়ে যাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না। শত বাধা পেরিয়েও আমরা এগিয়ে যাবো।

শিক্ষার্থীদের গবেষণার গুরুত্ব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া কোন কিছু অর্জন করা সম্ভব না। আমাদের আজ এতো উন্নতি তা সম্ভব হয়েছে শুধু মাত্র গবেষণার কারণে।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। আমাদের লক্ষ্য থাকবে তার উদ্দেশ্যকে বাস্তবায়িত করা। আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই কাজ করছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জাতি ছাড়া কোন জাতি এগোতে পারে না। আর শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে আমাদের অবশ্যই সঠিক ভাবে গড়ে তুলতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি