চলতি বছরটিকে বাংলাদেশ পর্যটন বর্ষ হিসেবে পালন করছে। গত বছর বেশ তড়িঘড়ি করেই ২০১৬ সালকে পর্যটন বর্ষ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের ফলে তখন পর্যটন সংশ্লিষ্ট অনেকেই অভিযোগ করেছিলেন, তাদেরকে যথাযথ প্রস্তুতি নেবার সুযোগ দেওয়া হয়নি। তারই ধারাবাহিকতায় আজ বুধবার ঢাকায় হচ্ছে পর্যটন বিষয়ক মেলা।
পর্যটন বর্ষে সরকারের কার্যক্রম প্রসঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী বলেছেন, অবকাঠামোর কথা বলতে গেলে কক্সবাজারে আমাদের প্রচুর পরিমান ক্যাপাসিটি আছে। রুম ক্যাপাসিটির কথাই যদি ধরা হয়, তাহলে একমাত্র বিশেষ সময় ছাড়া এটা অকুপেন্সির অনেক নিচে থাকে। আবার আমাদের যে অফসিজনগুলো থাকে সেগুলোকে আমরা বিভিন্ন পণ্যের মাধ্যমে, বিভিন্ন আয়োজনের মাধ্যমে জনপ্রিয় করতে চাচ্ছি কক্সবাজার।
খোরশেদ আলম বলেছেন, ডেস্টিনেশান ফ্রোম নামে আমরা একটি কর্মসূচি শুরু করেছি। অর্থাৎ বিভিন্ন ডেস্টিনেশানকে পরিচিত করে তোলা। যেমন আমরা গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কক্সবাজার ম্যাগাভিস্কার্নিভাল করলাম এবং আমরা প্রত্যেকটা জেলায় যেখানে প্রমিনেন্ট আইটেম রয়েছে সেগুলোকে জনপ্রিয় করার জন্য বছরের কোন না কোন সময় সেখানে অনুষ্ঠান করি।
বিভিন্ন প্রয়োজনীয় অবকাঠামোর দিক দিয়ে আমরা পিছিয়ে রয়েছি, এমন কথা প্রসঙ্গে খোরশেদ আলম বলেছেন, এধরনের সমস্যা আমাদের আছে। কিন্তু পরিসংখ্যানটা যতোটা নির্ভুলভাবে আমাদের প্রকাশ করার দরকার ছিলো সেভাবে হয়তো আমরা প্রকাশ করতে পারিনি। আমরা তারই উদ্যোগ নিয়েছি। এছাড়া আমরা বিভিন্ন সংগঠন বা এনজিওদের সাথে পার্টনারশিপের মাধ্যমে বিভিন্নি জেলার পর্যটন স্থানগুলোর পরিচিতিতে কাজকরছি। এ বিষয়গুলো নিয়ে আমরা আশাবাদিই নই আমরা আত্মবিশ্বাসী।
তিনি আরও বলেছেন, স্বাধীনতার পর থেকে সব সময়গুলো বিবেচনা করলে দেখা যাবে এবারই সর্বপ্রথম অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে কানেক্টিভিটির সঙ্গে আছি। বিভিন্ন ওয়েবসাইড ভিত্তিক প্রচারণার সঙ্গে জড়িত হয়েছি। এবং আমাদের একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে কপ্রক্রিয়াধিন রয়েছে। সেটি হাতে পেলেই বিবিসি সহ যেসব দেশ থেকে প্রচুর পর্যটক পাওয়ার সম্ভবনা রয়েছে সেইসব দেশের গুরুত্বপূর্ণ মিডিয়াগুলোতে প্রচারের ব্যবস্থা করব।
এছাড়া বর্তমানে আমাদের পর্যটন খাতে অনেক বিনিয়োগ আসছে। যার ফলে বান্দরবনসহ বিভিন্ন জেলায় আনেক উন্নতমানের রিসোর্ট গড়ে উঠেছে। সেগুলোর মধ্যে কয়েকটিতে ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কনফারেন্স করার মতো সুযোগ সুবিধা রয়েছে রয়েছে।


























































