ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ ব্যাংকের সামনে নিয়োগ বঞ্চিত প্রার্থীরা বিক্ষোভ করেছে ।
রাষ্ট্রয়ায়ত্ব তিন ব্যাংকের চাকরিতে নিয়োগের জন্য পরীক্ষায় উত্তীর্ণের পর নিয়োগের জন্য অপেক্ষমান প্রার্থীরা এ বিক্ষোভ করেছে।
গত বছর রাষ্ট্রয়ায়ত্ব তিন ব্যাংক সোনালি, রুপালি ও জানতা ব্যাংকে নিয়োগের জন্য পরীক্ষা দেয় নিয়োগপ্রার্থীরা।
এ বছর নিয়োগপ্রার্থীরা পদের বিপরীতে প্যানেল ভুক্ত হয় । কিন্তু এখন তাদের নিয়োগ না দেয়ায় তারা বিক্ষোভ করছে।


























































