শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গোমতিতে অবৈধ মাটি কাঁটা বন্ধে পিলার স্থাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৬

gomti piller-2
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুৃমিল্লার গোমতি নদীর দুই তীরে জেগে ওঠা চর থেকে অবৈধ মাটি কাটা বন্ধ করতে গোমতির চর থেকে মূল রাস্তায় ওঠার পথগুলো পিলার স্থাপন করে বন্ধ করে দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুর রউফ এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী (প.ও.র) মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল এই গোমতীর তীরে এই কার্যক্রম পরিচালনা করেন।
এসময় পাঁচথুবি ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা মোঃ আবুল কাশেম, উপ-সহকারি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বেঞ্চ সহকারি এএসএম কামাল ও ২নং বিচারিক আদালতের অফিস সহায়ক মফিজ মিয়া উপস্থিত ছিলেন।
নদীর তীরবর্তী কুমিল্লা সদরের জগন্নাথপুর, মাইলঘর ও টিক্কারচর উত্তরপাড় এলাকায় ট্রাক্টর চলাচলের ৩টি পথ পিলার বসিয়ে বন্ধ করে দেয়া হয়।
সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুর রউফ জানান, কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলের নির্দেশে এই কার্যক্রম পরিচালনা করা হয়। গোমতি থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টর দিয়ে নিয়ে যাওয়ার পথগুলো সিমেন্টের পিলার দিয়ে বন্ধ করা গেলে সেসব জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই নদীর তীরবর্তী জগন্নাথপুর মাইলঘর ও টিক্কার চর উত্তরপাড় এলাকায় ট্রাক্টর চলাচলের ৩টি পথ পিলার বসিয়ে বন্ধ করে দেয়া হয়। চর কেটে মাটি নিয়ে যাওয়ার সবগুলো পথ খুব শীঘ্রই একই পদ্ধতিতে বন্ধ করে দেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি