শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে গৃহবধুর রহস্যজনক মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৬

14117110902

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় তাসলিমা বেগম (৪০) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শশুর বাড়ির লোকজন আতœহত্যার কথা বলে প্রচারণা চালালেও নিহতের পরিবার বলছে , তাকে হত্যা করে ফাসিঁতে ঝুলিয়ে রাখা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) ভোররাতের কোন এক সময় উপজেলার মোহনপুর ইউনিয়নের দেহেরমন্ডল গ্রামে শশুরবাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত তাসলিমা বেগম কুমিল্লার বুড়িচং উপজেলার আসাদনগর গ্রামের চান মিয়ার মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

নিহতের বড় বোন মিনোয়ারা বেগম জানান, গত ৫ দিন আগে খালার দেবর তাজুল ইসলাম খালাকে মারপিট করে । ওই সময় খালা চোখে, বুকে ও হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আমরা খবর পেয়ে খালাকে হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিলে শশুরবাড়ির এলাকার সমাজের মাতব্বররা সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়। তখন আর মামলা করিনি। গতকাল বৃহস্পতিবার রাতে খালার শাশুড়ি জোবেদা বেগম, ননদ শিউলি ও জাল মিলে খালাকে মারপিট করে। পরে রাতে আবার খালার স্বামী নজরুল ইসলামও খালাকে মারপিট করে। সকালে আমাদের খবর দেয়া হয় , খালা নাকি ফাসিঁ দিয়ে আতœহত্যা করেছে। শশুর বাড়ির লোকজন খালাকে হত্যার করে ফাসিঁতে ঝুলিয়ে আতœহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ আনার পর ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠাবো। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি