শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » ওসমানীতে এ্যাম্বুলেন্স শ্রমিক ধর্মঘট, লাশ নিয়ে বিপাকে স্বজনরা


ওসমানীতে এ্যাম্বুলেন্স শ্রমিক ধর্মঘট, লাশ নিয়ে বিপাকে স্বজনরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৬

jnfghhgh-400x225
ডেস্ক রিপোর্টঃ

সিলেট ওসমানী হাপাতালের মাইক্রোবাস (এ্যাম্বুলেন্স) পার্কিং বাতিলের প্রতিবাদে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে মাইক্রোবাস (এ্যাম্বুলেন্স) শ্রমিক ইউনিয়ন মেডিকেল কলেজ শাখা ধর্মঘটের ডাক দেয়। এতে লাশ নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা।

মাইক্রোবাস (এ্যাম্বুলেন্স) শ্রমিক ইউনিয়ন মেডিকেল কলেজ শাখার সভাপতি আকমল হোসেন লুকু জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেলের ভিতর থেকে মাইক্রোবাস (এ্যাম্বুলেন্স) পার্কিং বাতিল করে। এতে লাশ বহনকারী কোন মাইক্রোবাস (এ্যাম্বুলেন্স) মেডিকেলের ভিতর পাকিং করতে পারছেনা। পাকিং বাতিলের প্রতিবাদে মাইক্রোবাস শ্রমিকরা সকাল থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি পালন করছে।

তিনি বলেন, মেডিক্যাল কলেজে মাইক্রোবাস (এ্যাম্বুলেন্স) পাকিং করে না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

লহভমযযমযহাসপাতালের টলিতে লাশ নিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের অনুকুল রায়। অনুকুল রায় জানান, ভোরে আমার মা মারা গেছেন। মার লাশ বাড়ি নেওয়ার জন্য কোনো মাইক্রবাস পাচ্ছি না। মাইক্রোবাস ধর্মঘট থাকায় লাশ নিয়ে বিপাকে পড়েছি।

সকাল ১১ টায় মা মারা যান সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের মাসুক পারভেজের। মা মারা যাওয়ার পর বাড়িতে জানানো হয়। বাড়িতে মায়ের দাফন সম্পন্ন করতে সকল আয়োজন করা হচ্ছে। তবে মায়ের লাশ নিয়ে কখন বাড়িতে পৌঁছাতে পারবো বলতে পারছিনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি