শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরস্বতীর হাত ধরেই বসন্ত-ভ্যালেন্টাইন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৬

samirkumarghosh_1327690273_1-16948_1225602411270_1565330067_30736439_6882306_n-400x300
ডেস্ক রিপোর্টঃ

শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে সরস্বতী দেবী তার ভক্তদের মাঝে প্রতি বছর এই সময়ে আবির্ভূত হন। তবে এবার দেবী হাত ধরে নিয়ে এসেছে বসন্ত ও ভ্যালেন্টাইন।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মবলম্বীদের এই অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সেই সাথে বিপুল ঐশ্বর্যধারী ঋতুরাজ বসন্তের আগমন প্রাণে নতুন আবেশ ছড়িয়ে দেয়।

এদিকে- এর পরদিনই ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালবাসা দিবস। এটি একটি মানবিক অনুভূতি ও আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। এর রং-রূপ-গন্ধ কিছুই নেই, আছে শুধু অনুভূতি। বিশেষ কোন মানুষের জন্য ভালোবাসা স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো এমন মুহূর্তকেই স্মরণ করে লিখেছিলেন, ‘দোহাই তোদের, এতটুকু চুপ কর/ভালোবাসিবারে, দে মোরে অবসর।’ জীবজগতের মধ্যে আন্তঃসম্পর্ক হল ভালোবাসা। যার শক্তিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জয় করা যায়। পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর মধ্যে একটি হলো ‘ভালোবাসা’।

আর এবার দেবী সরস্বতী সব এক করে দিয়েছে তার আর্শীবাদের বন্ধনে। এমনই বলছেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে সরস্বতী শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে পূজিত হন।

সরস্বতী পূজা উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ ছুটি। দেবীর আরাধনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ম-পগুলোতে রাখা হয়েছে নানান আয়োজনের ব্যবস্থা। পূজা শেষে শিক্ষার্থীরা সরস্বতী দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে নিবেন দেবীর আর্শীবাদ।

প্রতি বছরের মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পূজার্চনার আয়োজন করেছেন। পূজায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি