শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা র‌্যাবের হাতে ৪৭ হুইসকি, ৩৬ ভটকা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৬

IMG_2017

ডেস্ক রিপোর্টঃ

গতকাল (১২ ফেব্রুয়ারি)রাত ১টায় সময় র‌্যাব-১১, সিপিসি-২, শাকতলা, কুমিল্লা এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন সাহাপাড়া গ্রামের জনৈক মরণ সাহা এর টিন শেড বিল্ডিং এর ভিতর ধৃত আসামী ১। প্রদীপ দত্ত (৩২), পিতা- বিজয় দত্ত, পলাতক আসামী ২। রানা সাহা (৩১), পিতা- মরণ সাহা, ৩। মিজান (২৮), পিতা- হায়দার আলী, সর্ব সাং-সাহাপাড়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লার দখল হতে ৪৭ বোতল হুইসকি, ৩৬ বোতল ভতকা ও ৭০০ গ্রাম  গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১,০০০০০/- টাকা। গ্রেফতারকৃত/ পলাতক আসামীদের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি