সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের সঙ্গে বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন উই আর ফ্রেন্ডস সংগঠনের ৩০ জনেরও বেশি সদস্য।
রোববার সকাল থেকে তারা সোহরাওয়ার্দী উদ্যানের লালন চর্চা কেন্দ্রের ছাউনির নিচে তারা ভালবাসা বিনিময় শুরু করেন। শুভেচ্ছা স্বরূপ তারা সুবিধা বঞ্চিত-অসহায় মানুষ ও পথশিশুদের ৩০০ গোলাপ ফুল ও ৩০০ ডেইরি মিল্ক চকলেট বিতরণ করেন। এই সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ আমাদের সময় ডটকমকে বলেন, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, ভাই-বোনরা একে অপরের সঙ্গে নানা ভাবে দিনটিকে উদযাপন করেন। কিন্তু এসব মানুষ জানেন না এটা কী। তাদেরও তো ভালবাসা পাবার অধিকার আছে।
সংগঠনটির সভাপতি ইয়াসিন আলী নিলু জানান, তারা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় ছাড়াও নানা সামাজিক সচেতনতামূক কাজও করে থাকেন।


























































