শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্কুল ছাত্রকে মাদক ব্যবসায়ী বানালো পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৬

পুলিশের-আচরণ-400x281
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর পল্লবী এলাকায় এক স্কুল ছাত্রকে মাদক ব্যবসায়ী বানানো ও তার বয়স বাড়িয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আল-আমিন নামের ওই কিশোরের বড় ভাই শহীদুল ইসলাম হিরা ও তার খালা কামরুন্নাহার সাথী।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১০ সালে পল্লবী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কালুকে তার ব্যবসার প্রতিরোধের চেষ্টা করে আল-আীমনের চাচা শওকত। পরে কালুর নেতৃত্বে ওই এলাকার সন্ত্রাসীরা প্রকাশ্যে শুকতকে হত্যা করে। এ সংক্রান্তে মামলা হয় কালুর বাহিনীর বিরুদ্ধে। কিন্তু কিছুই হয়নি কালুর। মামলা তুলে নিতে নিহতের পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি ও একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে দেয়া হয়। আর এ কাজে ওই মাদক ব্যবসায়ীদের পক্ষ নেন থানান এসআই জোবায়ের।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গতবছর ২৯ নভেম্বর রাতে আল-আমিন হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের ওষুধ আনতে বাসা থেকে বের হয়। এসময় বাইরে ওত পেতে থাকা এসআই জোবায়ের ও স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাকে জোর করে অঅটক করে পকেটে ইয়াবা ও হেরোইন ঢুকিয়ে দেয়। এছাড়া আল-আমিনের বয়স ১৪ হলেও তাকে দেখানো হয় ২১ বছর। এ মামলায় আল-আমির বর্তমানে কারাগারে রয়েছে। তার মুক্তির জন্য আইন প্রয়োগকারি একাধিক সংস্থার দ্বারে দ্বারে ঘুরেও কোন সুরাহা হয়নি। বিষয়টি সঠিক তদন্ত করে আল-আমিনের মুক্তি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিচার দাবি করেছে পরিবারটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি