ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সঙ্গে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবির সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওই নাগরিকের ব্যাপারে তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। এরপর হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, নয়তো তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হবে।


























































