শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে প্রতারণায় অর্থ আত্মসাৎ, ৩ নাইজেরিয়ান আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৬

nizaria-400x300

নিজস্ব প্রতিবেদক :

ফেসবুকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান টাকা আত্মসাতের অভিযোগে তিন নাইজেরিয়ান নাগরিকসহ মোট ৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-২। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে। এ চক্রটি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।

র‌্যাব-২ কার্যালয়ে বুধবার বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি