আগামী ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাঁচ বছর বা তার বেশি সময় ধরে যে সব বাংলাদেশিরা রাজ্যে থাকবে তাদের নাগরিত্বের অধিকার দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মমতা এ ঘোষণা দেন। খবর দ্য স্টেটসম্যানের।
সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা সব সময় ছিল অমীমাংসিত। বাংলাদেশ-ভারত সীমান্তে নিহত হয়েছে অনেক বাংলাদেশি নাগরিক। কারণে বা অকারণেই বাংলাদেশিদের ওপর গুলি চালানো হয়েছে। এই সমস্যার সমাধান করার প্রয়াস হিসেবেই তাদের নাগরিক অধিকার দিতে চান মমতা।
এ সময় তিনি আরো বলেন, আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব জেলা ম্যাজিস্ট্রেটকে অনুমতি দিতে যেসব বাংলাদেশি সীমান্ত পাড়ি দিয়ে রাজ্যে এসেছে এবং গত পাঁচ বছর বা তার চেয়ে বেশি সময় ধরে ভারতে বসবাস করছে তাদের ভারতীয় নাগরিকত্ব অনুমোদনের জন্য।
মমতা বলেন, প্রতিটি নির্বাচনের সময় সীমান্ত বন্ধ করে দেয়া হয় এতে অনেক ভোটার ফিরে যায় তখন ভোটের সংখ্যা কমে যায়। ঘটনাক্রমে গত কয়েক বছর ধরে এপিক কার্ড বা রেশন কার্ডের সহায়তায় ভোট হিসেবে করতে হয় বলে জানান মমতা ব্যানার্জি। অভিবাসীদের বৈধ পরিচয় দেয়া ও ভোটাধিকার প্রয়োগ করার জন্য নাগরিকত্ব দিতে চান তিনি। তার মতে কেন্দ্রের পুরোপুরি ক্ষমতা আছে নাগরিকত্ব কার্ড প্রদান করার। যোগ্যতার ভিত্তিতে এই কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, নরেন্দ্র মোদি ২০১৪ সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হিন্দু ভোটারদের একত্রিত করার উদ্দেশ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে।


























































