রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » দেবিদ্বারে ১৫ আগষ্টের গরু ছিনতাইকারী খন্দকার সালাম পেল নৌকা প্রতীক; প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন


দেবিদ্বারে ১৫ আগষ্টের গরু ছিনতাইকারী খন্দকার সালাম পেল নৌকা প্রতীক; প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

DEBIDWAR (COMILLA) PIC_- U.P NIRBACHON. MONONOYON BONCHOTO'R PROTIBAD. SOMABES, BIKKHOB - 20.02.16 (9)
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫ আগষ্টের গরু ছিনতাইকারি খন্দকার এম. এ. সালামকে আ’লীগ দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ইউনিয়ন আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়’র সামনে ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

সমাবেশে বক্তারা ক্ষোভের সাথে বলেন, গত ইউপি নির্বাচনে বিএনপি’র সমর্থনে এম এ সালাম বিজয়ী হয়েছিল। তিনিএই ইউনিয়নের নানা অপকর্মের হোতা। তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

DEBIDWAR (COMILLA) PIC_- U.P NIRBACHON. MONONOYON BONCHOTO'R PROTIBAD. SOMABES, BIKKHOB - 20.02.16 (6)

বক্তারা বলেন, কেন্দ্রঘোষিত নীতিমালায় ইউনিয়ন ও উপজেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সমর্থিত এবং জেলা কমিটি কর্তৃক চুড়ান্ত যাচাই বাছাই শেষে কেন্দ্রে প্রেরিত আ’লীগ মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মফিজুল ইসলামের মনোনয়ন পাল্টে দুর্নীতিবাজ সালাম চেয়ারম্যানকে নৌকা প্রতীক দেয়া হয়েছে।

বক্তারা আরো বলেন, জাতির জনকের শাহাদত বার্ষিকীর (১৫ আগষ্ট’র) গরু ছিনতাইকারী গত নির্বাচনে বিএনপি’র সমর্থন নিয়ে বিজয়ী, নানা অপকর্মের হোতা এলাকার আতঙ্ক খ্যাত খন্দকার এম.এ.সালামকে আ’লীগের নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া আ’লীগের নেতা-কর্মীদের জন্য খুবই লজ্জাজনক। এর প্রতিবাদ জানিয়ে, অবৈধ সিদ্ধান্ত বাতিল করে সৎ ও যোগ্য প্রার্থীকে ‘নৌকা’ প্রতিক বরাদ্দ প্রদানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

DEBIDWAR (COMILLA) PIC_- U.P NIRBACHON. MONONOYON BONCHOTO'R PROTIBAD. SOMABES, BIKKHOB - 20.02.16 (1)

ইউনিয়ন আ’লীগ নেতা সুলতান আহাম্মদ ভুইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মনোনয়নবঞ্চিত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, ইউপি আ’লীগের সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান মাসুদ, ৯নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মিলন , ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোঃ সালাম মুহুরী, সাধারন সম্পাদক সৈয়দ সেলিম হক, আ’লীগ নেতা হাজী আবদুল করিম, সুলতান আহাম্মদ ভুইয়া, জাহাঙ্গীর আলম ভুইয়া, ইসমাইল সরকার, আবুল কালাম আজাদ মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক, হারুর অর রশিদ, তোরাব আলী, বাবুল ভুইয়া, ৬নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, ১নং ওয়ার্ড আ’লীগ মাঃ জীবন মূন্সী, ৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি