রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশি ছিটমহলবাসীদের ভোটাধিকার বিল প্রস্তুত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

Bangladesh-Enclaves-400x425

ডেস্ক রিপোর্টঃ

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ছিটমহল বিনিময়ের সময় বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের ভোটাধিকার দিতে আইন সংশোধন করছে রাজ্য সরকার। এজন্য নির্বাচন কমিশনকে সীমানা পুনঃনির্ধারণের ক্ষমতা দিতে বিলটি আগামী ২৪ ফেব্রুয়ারি রাজ্যসভায় পাস করার জন্য আলোচনা ছাড়াই প্রস্তুত করা হয়েছে। খবর দ্য হিন্দুর।

শনিবার রাজ্যসভা চেয়ারম্যান হামিদ আনসারির আহ্বানে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। যাতে করে বিলটি দ্রুত পাস করা যায় সেজন্য বিরোধীদল এ সিদ্ধান্তে একমত পোষণ করে। এর ফলে যারা গত বছরের ৩১ জুলাই ছিটমহল বিনিময়ে ভারতের নাগরিকত্ব লাভ করেছেন তারা আগামী দুই মাস পরে অনুষ্ঠিতব্য রাজ্যসভা নির্বাচনে ভোটাধিকার পেতে যাচ্ছেন।

বৈঠকে উপস্থিত নেতারা জানান, অর্থমন্ত্রী ও রাজ্যসভা নেতা অরুন জেটলিও এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন এবং সকল বিরোধী দলের নেতা এতে সম্মত হয়েছেন।

নির্বাচনী আইন (সংশোধন) বিল-২০১৬ পাস করতে হলে ২০০২ সালের সীমানা পুনঃনির্ধারণ আইনের সেকসন ১১ এবং ১৯৫০ সালের গণপ্রতিনিধিত্ব আইনের  সেকশন ১১ সংশোধন করতে হবে।

গত বছরের জুলাইয়ে বাংলাদেশের ৫১টি ও ভারতের ১১১টি ছিটমহলের মধ্যে বিনিময় হয়। পশ্চিমবঙ্গের রাজ্যসভায় সর্বমোট আসন ২৯৪টি। আগামি ২৯ মে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সীমানা পুনঃনির্ধারণের পরে এসব নাগরিক রাজ্যসভা ও  লোকসভা নির্বাচনে ভোটারের মর্যাদা পাবেন।

গত বছরের ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির বাংলাদেশ সফরে ১৯৭৪ সালের সীমানা নির্ধারণী চুক্তি ও ২০১১ সালের প্রটোকোলের বাস্তবায়ন হয়। এর ফলে ভারতের ৫১টি ছিটমহলের ১৪ হাজার ও বাংলাদেশের ছিটমহল থেকে ৯২১জন ভারতের নাগরিকত্ব পান।

আগামি ২৩ ফেব্রুয়ারি লোকসভার অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর একদিন পরে বিলটি উত্থাপন করা হবে। আর এটি সর্ব সম্মতিক্রমে আগামি ১ মার্চের মধ্যে দুই কক্ষেই হতে হবে।  তাই সীমানা পুন:নির্ধারণের কাজ শুরু করতে নির্বাচন কমিশনের হাতে খুবই কম সময় আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি