শুক্রবার,১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরে শহীদ মিনারে বোমাবিস্ফোরণ, মাদারীপুরে সংঘর্ষ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

Jessore011456024459
ডেস্ক রিপোর্টঃ

একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার ও মাদারীপুরের কালকিনি উপজেলায় ফুল দেওয়া হলো না কারও। রাত ১২টা বাজার আগেই ফুল দেওয়া কেন্দ্র করে দু’পক্ষের ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে শহীদ মিনার এলাকায়।

এসময় উভয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, শহীদ মিনার এলাকায় বোমা বিস্ফোরণ ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে উপজেলা প্রশাসন, প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের লোকজন। রাত ১১টা ৫০ মিনিটে উপস্থিত হয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পুষ্পার্ঘ্য অর্পণ করার চেষ্টা করলে  আওয়ামী লীগের লোকজন ফুলের ডালা ভেঙে ফেলে। এ নিয়ে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে।

শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ ঘিরে রেখেছে পুরো এলাকা। কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি