রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিকাশের মাধ্যমে প্রতারণার ফাঁদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

bkash
ডেস্ক রিপোর্টঃ

ব্যাংকের এটিএমবুথ জালিয়াতীর পর এবার বিকাশের মাধ্যমে পাঠানো টাকা জালিয়াতীর খবর মিলেছে। বরিশালে অভিনব কায়দায় বিকাশে পাঠানো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। বিকাশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, ব্যক্তিগত নাম্বার দিয়ে যারা ব্যবসা করছেন তারাই এর সঙ্গে জড়িত।

গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়–য়া সন্তান শুভ্রকে বরিশাল জেলগেটের একটি দোকান থেকে ৫ হাজার টাকা পাঠিয়েছিলেন সুখেন্দু শেখর সরকার। পরে শুভ্রকে একটি নম্বর থেকে জানানো হয় ভুলে তার একাউন্টে ৫ হাজার টাকা বেশি গেছে। পরে অন্য আরেকটি নাম্বার দেয়া হয় অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য। যাচাই করে শুভ্র নিজের একাউন্টে মোট ১০ হাজার টাকা দেখতে পান। অতিরিক্ত ৫ হাজার টাকা ফেরত পাঠানোর পর শুভ্র দেখেন তার নিজের একাউন্ট শুন্য।

সুখেন্দু শেখর সরকার বলেন, ‘এক দোকান থেকে ৫ হাজার টাকা আমি বিকাশ করছি। ছেলেকে ফোন করে জিজ্ঞেস করি টাকা পাইছে কিনা, সে বলে আমি টাকা পাইছি। প্রায় আধা ঘন্টা পরে ছেলে আমাকে জানালো বাবা আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সব টাকা নিয়ে গেছে’।

ভ্রাম্যমান ব্যবসায়ী পবন তালুকদার বলেন, ‘বিষয়টি কেন হচ্ছে সেটা আামর জানা নাই। কিন্তু  এমন অভিযোগ প্রায়ই আসছে’।

বিকাশ ডিস্ট্রিবিউশন সেন্টারের জেনারেল ম্যানেজার জাহিদ হোসেন বলেন, ‘কিছু সংখ্যক লোক যারা নিজের ব্যক্তিগত মোবাইল দিয়ে ব্যবসা করে তাদের সম্পর্কে জানা একটু কঠিন। যদি এজেন্টদের মধ্য থেকে কোন সমস্যা হয় তাহলে সেগুলো আমরা অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করব।

সাধারণ গ্রাহকরা বলছেন শীর্ঘই এ বিষয়ে পদক্ষেপ না নিলে মানুষের প্রতারিত হওয়ার ক্ষেত্র সম্প্রসারিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি