বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহাকাশে পাওয়া গেল চিনি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

Mohakash-a-cine-p
ডেস্ক রিপোর্টঃ

মহাকাশে চিনির সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা দাবি করছেন, বিশ্বব্রহ্মা-ের অন্যত্রও যে প্রাণ থাকতে পারে, এই চিনির সন্ধানে সেই বিশ্বাস আরো জোরালো হয়েছে। কারণ, চিনিই প্রাণের মূল উপাদান রাইবো-নিউক্লিয়িক এসিড বা আরএনএ তৈরির প্রথম ধাপ।

সম্প্রতি ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস’-এ প্রচুর তথ্যপ্রমাণসহ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের নিলস বোর ইনস্টিটিউটের চার জ্যোতির্বিদ মহাকাশের কোথায় কোথায় কী পরিমাণে চিনির হদিশ মিলেছে, সেসব তথ্যপ্রমাণসহ তুলে ধরেছেন।

গবেষণাপত্রে জানানো হয়েছে, এখন পর্যন্ত মহাকাশের দুটি জায়গায় প্রাণের এই অন্যতম মূল উপাদানের হদিশ মিলেছে। তবে মহাকাশের এই চিনির সঙ্গে দোকানের চিনির পার্থক্য আছে। মহাকাশে পাওয়া গেছে গ্লাইকোঅ্যালডিহাইড। যার এক অণুতে আছে দুটি কার্বন, চারটি হাইড্রোজেন ও দুটি অক্সিজেন পরমাণু। আর দোকানের চিনির এক অণুতে থাকে ১২টি কার্বন, ২২টি হাইড্রোজেন ও ১১টি অক্সিজেন পরমাণু। অর্থাৎ, দোকানের চিনি বানানোর প্রথম ধাপটাই হলো গ্লাইকোঅ্যালডিহাইড। এই গ্লাইকোঅ্যালডিহাইডই ধাপে ধাপে বিক্রিয়া করে জন্ম দেয় ‘রাইবোজ’। যার একটি অণুতে থাকে পাঁচটি কার্বন, ১০টি হাইড্রোজেন আর পাঁচটি অক্সিজেন পরমাণু। এটাকে পেন্টোজ বলা হয়। এটিই আরএনএ গঠনের মূল উপাদান। এই ডিএনএ আর আরএনএ অণু দিয়েই গড়ে ওঠে একটা কোষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি