নিজস্ব প্রতিবেদক :
দ্বিগুণ হচ্ছে জুডিশিয়াল সদস্যদের বেতন
বাংলাদেশ জুডিশিয়াল সদস্যদের বেতন প্রায় দ্বিগুণ করে বেতন স্কেল পুনঃনির্ধারণ করেছে মন্ত্রিসভা।
সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম জানান এছাড়া, বৃক্ষ সংরক্ষণ আইন- ২০১৬ এর খসড়ার নীতিগত ও চা আইন-২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, জ্যেষ্ঠ জেলা জজদের মূল বেতন ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৯২৫ টাকা থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা। ২০০৯ সালের বেতন স্কেল অনুযায়ী তারা ১৬ হাজার টাকা থেকে ২৫ হাজার ৬০০ টাকা বেতন স্কেল পেতেন।
নতুন বেতন স্কেলে জেলা জজদের মূল বেতন হবে ৭০ হাজার ৯২৫ টাকা থেকে ৭৬ টাকা ৩৫০ টাকা। এটা আগে ছিল ৩৬ হাজার থেকে ৩৯ হাজার ৬০০ টাকা।
অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মূল বেতন হবে ৬২ হাজার ৩৫০ থেকে ৭৫ হাজার ৮৮০ টাকা। এটা আগে ছিল ৩২ হাজার থেকে ৩৭ হাজার টাকা।
যুগ্ম জেলা ও দায়রা জজদের মূল বেতন হবে ৫৪ হাজার ৩৭০ টাকা থেকে ৭৪ হাজার ৪৬০ টাকা। এটা আগে ছিল ২৮ হাজার থেকে ৩৭ হাজার টাকা।
এছাড়া জ্যেষ্ঠ (সিনিয়র) সহকারী জজদের মূল বেতন হবে ৪৪ হাজার ৪৫০ টাকা থেকে ৭২ হাজার ২১০ টাকা। এটা আগে ছিল ২৩ হাজার টাকা থেকে ৩৪ হাজার ২০০ টাকা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিনি বলেন, ২০১৫ সালের ১ জুলাই থেকে এই নতুন বেতন স্কেল কার্যকর হবে।























































