শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চোরাই ফোনে সেলফি তুলে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

1456080253-500x333

ডেস্ক রিপোর্ট :

স্মার্টফোন দেখলে অনেকেরই হাত নিশপিশ করে। মনে হতে পারে, ইশ্ আমি যদি এমন একটা ফোনের মালিক হতে পারতাম। এমন ফোনের মালিক হওয়ার ইচ্ছা জাগতেই পারে মনে। কিন্তু ফোনটি যেহেতু ‘স্মার্ট’, তাই চুরি করে তার মালিক হতে গেলে বিপদ আসন্ন। যেমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের জেমস নামের এক যুবকের ক্ষেত্রে।

সম্প্রতি ২৬ বছর বয়সী ওই যুবক একটি রেস্টুরেন্ট থেকে এক লোকের স্মার্টফোন চুরি করে বাড়ি নিয়ে যান। এরপর তিনি তার মায়ের সঙ্গে একটি সেলফি তোলেন। কিন্তু ফোনটির মালিক এমনভাবে ক্যামেরা অপশন সেট করে রেখেছিলেন যাতে ক্যামেরায় তোলা সব ছবি স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে তার ক্লাউড অ্যাকাউন্টে আপলোড হয়ে যায়। এই সেলফির ক্ষেত্রেও তাই ঘটল। কম্পিউটার থেকে নিজের ক্লাউড অ্যাকাউন্টে ঢুকে ফোনের মালিক দেখতে পেলেন এক অচেনা ব্যক্তির ছবি। তিনি বুঝতে পারলেন তার ফোন দিয়েই এই ছবি তোলা হয়েছে। অর্থাৎ এরাই ফোনটি চুরি করেছেন। তিনি ছবিটি পুলিশের হাতে দিয়ে দিলেন। আর পুলিশ তা  বিজ্ঞাপন আকারে প্রকাশ করল। বিজ্ঞাপনটি জেমসের অন্য ভাইবোনদের নজরে পড়ল। তারা জেমসকে চাপ দিলেন ফোনটি পুলিশের হাতে তুলে দিয়ে ক্ষমা চাওয়ার জন্য, কারণ ওই সেলফিতে তাদের মাও রয়েছেন। জেমসের অপরাধের দায় তাদের মা নিবেন এটা তারা চাননি। ফলে ফোনটি কেবল ফেরত দিতে হলো তাই নয়, মুখে চুনকালিও লাগল!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি