নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুটি সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক মোঃ রায়হান নিহত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নাঙ্গলকোট-দৌলখাঁড় সড়কের নাঙ্গলকোট পৌর এলাকার আওতাধীন পশ্চিম দৈয়ারা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত মোঃ রায়হান উপজেলার আদ্রা ইউপির দক্ষিণ শাকতলী গ্রামের হারুনুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নাঙ্গলকোট-দৌলখাঁড় সড়কের নাঙ্গলকোট পৌরসভার পশ্চিম দৈয়ারা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা পেছন থেকে আরেকটি অটোরিক্সাকে দ্রুত গতিতে ধাক্কা দিলে একটি অটোরিক্সা উল্টে গিয়ে ঘটনাস্থলে অটোরিক্সা চালক রায়হানের (১৪) মৃত্যু হয়।
এ বিষয়ে রাত ৯ টা ২০ মিনিটে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, একটি দুঘর্টনা হয়েছে। কেউ মারা গেছে কিনা জানিনা। খোঁজ নিয়ে দেখছি।


















































