রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে ডিবি পরিচয়ধারী ৮ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

arrestsm_banglanews24_866992291
ডেস্ক রিপোর্টঃ
রাজধানীতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী আট জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার এ তথ্য জানান।

তিনি বলেন, আটক আট জনের কাছ থেকে মনোগ্রাম সংবলিত গোয়েন্দা পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

মারুফ হোসেন সর্দার জানান, এ ‍আটজন ডিবি পরিচয়ে নানা অপরাধ কার্যক্রম চালাচ্ছিল।

এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি