শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অদ্ভুত উটের পিঠে চলছে পুলিশ প্রশাসন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

image_5250
ডেস্ক রিপোর্টাঃ

রাজধানীর উত্তরার ৯নং সেক্টরের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা হয়ে আসছে। এমন অভিযোগ করে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ সেই বাড়িতে গিয়ে সরেজমিনে দেখতে গেলে ছাদ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল পাশের মাঠে ফেলে দেয়া হয়। এতকিছুর পরেও অভিযুক্তের বিষয়ে উদাসীন থাকে মাঠ পর্যায়ের পুলিশ। পরে এলাকাবাসী এক হয়ে এই ব্যাপারে পুলিশের সাথে কথা বললেও নিরুত্তর থাকেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্য।

নাদিরা দিলরুবা, এক যুগেরও বেশি সময় ধরে তিনি অপরাধ সাংবাদিকতা করছেন। এক এসআইয়ের বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে কী পরিমান হেনস্তা হতে হয়েছে তাকে তা এককথায় বলা কঠিন- বলেন তিনি। এই নারী সাংবাদিক জানায়, পুলিশের বিরুদ্ধে রিপোর্ট করায় পারিবারিক বিরোধের ছুঁতো ধরে অযথা তাকে বারবার নেয়া হয় থানায়।

উত্তরার এক গাড়ি চালক জানায় সেবার নামে পুলিশের হয়রানির কথা। সে জানায় পুলিশ সদস্য বদরুজ্জামান, আশিক, আতিক এবং কনস্টেবলসহ তাকে সার্চ করা হয়। কিছু না পাওয়ার পর তাকে সন্দেহমূলকভাবে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। তারা সেই গাড়ি চালকের কাছ থেকে পঞ্চাশ হাজারের মত টাকা দাবি করে। এমন ভুক্তভোগীর সংখ্যাও অনেক।

পুলিশ ফুটপাথের ছোট ছোট দোকানগুলো থেকে চাঁদার ভাগ আদায় করে নেয় বিভিন্ন মাধ্যম দ্বারা। আর যদি চাঁদা না দেয়া হয় তবে ফুটপাথ থেকে সেই দোকানিকে তুলে দেয়া হয় বলে জানালেন সেখানকার লাইনম্যান।

এমন নানা অনিয়মের গল্প সচরাচর চোখে পড়ে প্রায় প্রতিদিন। কখনো জুয়ার অবৈধ আসর, কখনো আবার ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে বিবিধ অসামাজিক ব্যবসা।

অদ্ভুত এক উটের পিঠে চলছে এই বিভাগটি। এসব অনিয়ম নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, সামনা-সামনি কথা বলতে চাচ্ছে না উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি