সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কলকাতার কলেজে গুলিবর্ষণের ঘটনায় এক বাংলাদেশি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

BD-Citzen-Held
ডেস্ক রিপোর্টঃ

কলকাতার একটি কলেজে নির্বিচারে গুলি চালানোর  অভিযোগে দাওয়া এলাকা থেকে আরিদ আল ইসলাম নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার পুলিশের এক অভিযানের সময় তাকে গ্রেফতার করা হয়েছে। খবর দ্য স্টেটসম্যানের।

পুলিশের সুপারইনটেনডেন্ট আব্দুল হামিদ জানান, সোমবার একটি অভিযানে দাওয়ার একটি গেস্ট হাউজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। একটি অটোমেটিক অস্ত্র উদ্ধার করা হয়েছে তার কক্ষ থেকে। এই গেস্ট হাউজে থাকার জন্য আরিদ ভুয়া আইডি কার্ড ব্যবহার করেছেন।

উল্লেখ্য, কলকাতার লরেটো কলেজে ১৫ ফেব্রুয়ারি আরিদ নির্বিচারে গুলিবর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বাংলাদেশের মিরপুরে থাকেন বলে জানান পুলিশ কর্মকর্তা হামিদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি