শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধর্মনিরপেক্ষ বাংলাদেশে জঙ্গি কোনোভাবেই মেনে নেয়া যায় না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

BD-And-Militant-400x310
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে নতুন করে ধর্মীয় চরমপন্থাদের সন্ত্রাসী তৎপরতা দেখা যাচ্ছে। ২১ ফেব্রুয়ারি হিন্দু পুরোহিতকে মন্দিরে প্রবেশ করে গলা কেটে হত্যাসহ আরো দুইজনকে আহত করার মধ্য দিয়েই তা স্পষ্ট হয়েছে। সন্দেহ করা হচ্ছে জঙ্গিরা তাদের ওপর আক্রমণ করেছে।

প্রাথমিক প্রতিবেদনে ৫-৬ জন দুর্বৃত্ত মন্দিরে ঢুকে গলা কেটে পুরোহিতকে হত্যা করেছে বলে জানানো হয়েছে। তবে দেবীগঞ্জ মন্দিরে প্রবেশ করে হত্যাকা-টি কারা করেছে তা এখনো স্পষ্ট নয়। সাম্প্রতিক সময়ে  ইসলামী জঙ্গিরা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করছে।

ইসলামী চরমপন্থিরা মসজিদ ও মন্দিরের মতো ধর্মীয় উপাসনালয়ে টার্গেট করে হামলা চালাচ্ছে। এছাড়া তারা টার্গেট করে ধর্মীয় নিরপেক্ষ লেখক, ব্লগার ও প্রকাশকদের হত্যা ও নির্মম নির্যাতন চালিয়ে আহত করছে। সর্বশেষ তারা হিন্দু সম্প্রদায়ের পুরোহিতকে হত্যা করল।

সম্প্রতি বাংলাদেশের কয়েকটি আক্রমণ ও হত্যাকা-ের দায় আইএস স্বীকার করলেও দেশটির পুলিশ বলছে স্থানীয় জঙ্গি গ্রুপ এই হামলা চালিয়েছে। আইএস বা স্থানীয় জঙ্গি যারাই এই আক্রমণ করুক না কেনো। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি ও উদ্বেগের বিষয়। ঐতিহ্যগতভাবে ধর্মীয় নিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশে জঙ্গি রয়েছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি বাংলাদেশসহ এই অঞ্চলের জন্য দুর্ভাগ্যজনক।

সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নির্যাতনের দৃষ্টান্ত এবরাই প্রথম নয়। তারা ধর্মীয় ও সাম্প্রদায়িক কারণেই নির্যাতনের শিকার হতে হচ্ছে। এই নিষ্ঠুর আচরণ পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মধ্যে দেখা যাচ্ছে। পাকিস্তানে এই দৃশ্য প্রায় প্রতিদিন সংগঠিত হচ্ছে। যদি প্রতিরোধমূলক ব্যবস্থা না গ্রহণ করা যায় তবে এই দৃশ্য প্রতিদিন দেখতে হবে।

ধর্মীয় কারণে নিরীহ মানুষকে হত্যা করা কোনোভাবেই বিবেচনা করা উচিৎ নয়। এটি মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়ানো আইএসের মতো উদ্বেগের বিষয়। সীমান্ত ব্যবহার ছাড়াই সন্ত্রাসী গোষ্ঠী অনিষ্ট কর্মকা- পরিচালনা করছে। স্থানীয় সন্ত্রাসীরা ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে। পাকিস্তানের মতো বাংলাদেশ সরকারও আইএসের উপস্থিতি রয়েছে এমন অভিযোগ অস্বীকার করে আসছে। এই ধরনের ধর্মীয়, অসহিষ্ণু ও সন্ত্রাসী কর্মকা- প্রতিরোধ করতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

সন্ত্রাসীদের পুনর্জাগরণ রোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুঃখজনক হলেও সত্য সন্ত্রাসী বিদ্বেষপূর্ণ ও অনিষ্টকারী এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তবে দেশ বিভাজিত করার হুমকি দিচ্ছে তারা। আক্রান্ত সকল দেশের দায়িত্ব চরমপন্থা প্রতিরোধ করতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি