শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে আফ্রিকান মহিলার বিষপানে আত্নহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৬

আফ্রিকান-নারী-সিটিভি-599x275

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শশুরবাড়িতে তেসা দিনকা জামান (২৬) নামের এক আফ্রিকান মহিলা বিষপানে আতœহত্যা করেছে বলে জানা গেছে।

বুধবার (২৪ ফেব্রয়ারী) ভোরে উপজেলার বাতিসা ইউনিয়নের দেবিপুর গ্রামে আফ্রিকান মহিলাটি বিষপান করে । দুপুরে ঢাকা নেওয়ার পথে দাউদকান্দির গৌরিপুর সড়কে তার মৃত্যু হয় ।

নিহত তেসা দিনকা জামান দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দেবিপুর গ্রামের মোঃ হাসানুজ্জামানের স্ত্রী। তাদের সংসারে ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে তেসা দিনকা জামান সবজি ক্ষেতের ঔষধ পান করলে প্রথমে তাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু কুমেক হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেয়। পরে ঢাকা নেওয়ার পথে গৌরিপুর এলাকায় তেসা দিনকা মারা যান।
স্থানীয় সূত্র আরো জানান, গত ৫ বছর আগে আফ্রিকাতেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গত ২ মাস আগে তার বাংলাদেশে আসে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোসলেহউদ্দিন জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। নিহতের স্বামী মরদেহ নিয়ে থানায় এসেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি