রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার সংলগ্ন একটি ভাঙারির দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দগ্ধ ৪জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. আমজাদ (৩০)।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ বাকি তিনজন হলেন মেহেদী (১৮), সোহাগ (১৯) ও ইয়াসিন (২২)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আব্দুল খালেক বলেন, আগুন লাগার খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থল যায়। পরে আগুন নেভানো হয়। এ সময় দোকান থেকে দগ্ধ কয়েকজনকে বের করে আনা হয়। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। দগ্ধ ব্যক্তিরা দোকানের ভেতরে ঘুমাচ্ছিলেন।
নিউমার্কেট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।























































