বুধবার,১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অবশেষে মারা গেল শিশুটি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৬

child-400x240
ডেস্ক রিপোর্টঃ

জন্মের পর ভবন থেকে নিচে ফেলে দেওয়া নবজাতক ‘বেবি অব বিউটি’ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এর আগে ০১ ফেব্রুয়ারি সকালে রমনার বেইলী রোডের পিঠাঘর সংলগ্ন একটি বাসার চারতলা থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া ওই ছেলে শিশুকে ফেলে দেন তার মা বিউটি। তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। অবৈধ গর্ভপাতের কারণে শিশুটিকে হত্যা করতে চেয়েছিলেন ওই নারী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি